ছবি: সংগৃহীত
জাতীয়

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাণ দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে সরকারের দেওয়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রতিকূলতা থাকলেও শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা সংগ্রাম এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব পরিবারের প্রতি সরকারের দায়িত্ব রয়েছে এবং তাদের পুনর্বাসন ও কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০টি পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

দেশে ফিরলেন টাইগারদের একাংশ

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমে প্রথম ম্যাচেই ইতিহাস গড়েছিল বা...

রোনালদোর গোলে আল নাসরের জয়, নতুন রেকর্ড

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক গোলে আল তাউনকে ২-১ ব্যবধানে হারিয়...

অবাধে ভু গর্ভের পানি উত্তোলন, শঙ্কায় নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য ডাইং কারখানায় প্রতিদিন ভূগর্ভ থেকে অবাধে...

মাধবপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আতিকুর রহমান সবুজ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মা...

শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রাণ দিয়েছেন, তা বাস্তব...

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা