খেলা

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় চূড়ান্ত। এর মধ্য দিয়ে চলতি গ্রীষ্মে সিটি ছাড়তে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের তালিকায় যুক্ত হচ্ছেন স্প্যানিশ এই তারকা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, ৫ কোটি ২০ লাখ পাউন্ডের চুক্তিতে নিউক্যাসলে পাড়ি জমাতে যাচ্ছেন গঞ্জালেজ। এর মধ্যে প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে নিউক্যাসল। চুক্তির বিভিন্ন শর্ত পূরণ হলে সিটি আরও ৪০ লাখ পাউন্ড পেতে পারে।

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন গঞ্জালেজ। তবে ইংলিশ ক্লাবটিতে তার অধ্যায় স্থায়ী হচ্ছে মাত্র দেড় বছরের মতো। এই সময়ে সিটির জার্সিতে ৫৯ ম্যাচ খেলে চারটি গোল করেছেন তিনি।

এই গ্রীষ্মে গঞ্জালেজের আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্সও ম্যানচেস্টার সিটি ছেড়েছেন। ফলে দলের মাঝমাঠে বড় ধরনের পরিবর্তন এসেছে।

গ্রীষ্মের শুরুতে গঞ্জালেজ জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটিতেই থাকার ইচ্ছা তার। কিন্তু নিউক্যাসলের প্রস্তাব আসার পর শেষ পর্যন্ত ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার বোর্নমাউথের বিপক্ষে সিটির ২-১ গোলের জয়ের ম্যাচে বেঞ্চেই ছিলেন গঞ্জালেজ। ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মাঝমাঠে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ এনজো মারেস্কা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, জাতীয় কবি কাজ...

সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নওগাঁ সীমান্ত দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে...

নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়...

রদ্রির পর নিকোও ছাড়ছেন ম্যানসিটি!

ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি...

কৃতি শ্যাননের বিতর্কিত বিজ্ঞাপন উধাও!

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের রাখিবন্ধনের একটি গয়নার বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা