ছবি: সংগৃহীত
খেলা

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা।

বুধবার দুপুরে ডিসি কোর্ট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন খেলার খেলোয়াড়রা অংশ নেন। পরে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়ামে দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট, সাঁতারসহ উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় গঠিত আগের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করা হয়।

খেলোয়াড়রা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা সরকারের সময়ে দুই দফা অ্যাডহক কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি। বর্তমানে সদস্য সচিবকেন্দ্রিক কমিটি ফেডারেশন আয়োজিত এক-দুটি খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন।

বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার একাধিক পুরুষ ও নারী ফুটবলার বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম বিভাগ ও জাতীয় দলে খেলছেন। ক্রিকেটাররাও জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছেন। এছাড়া সাঁতার, শুটিং, অ্যাথলেটিক্স, ভলিবল ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় জেলার ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করছেন। কিন্তু জেলায় নিয়মিত খেলার আয়োজন না থাকায় নতুন প্রজন্ম মাঠ থেকে সরে যাচ্ছে, যা তরুণদের বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা উল্লেখ করেন।

স্মারকলিপিতে খেলোয়াড়দের পক্ষ থেকে দুটি প্রস্তাবনা তুলে ধরা হয়।
প্রথমত, জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখা।
দ্বিতীয়ত, বর্তমান সদস্য সচিবকেন্দ্রিক অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়াবান্ধব অ্যাডহক কমিটি গঠন।

খেলোয়াড়রা আশা প্রকাশ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরিয়ে আনবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা