স্বাস্থ্য

কুষ্টিয়ায় চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু, চিকিৎসকের উপর হামলা

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে মোহাম্মদ মোল্লা (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোগীর স্বজনের ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি। আজ ২১ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রোগীর স্বজনেরা জানান মোহাম্মদ মোল্লা সকালের দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার অর্ন্তগত সাতগাছি মাঠে কাজ করতে যায়। কিন্তু কাজ করার সময় হঠাৎ করে মোহাম্মদ মোল্লা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে শৈলকূপা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা গ্রহণ করেন। তার চিকিৎসার অবস্থা অবনতি হলে শৈলকূপার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বর চিকিৎসক তাকে দ্রæত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বিকেলের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসলে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক তাদের রোগীকে ইসিজি করতে বলেন এরপর ইজিসি করার পর ২ ঘন্টা ধরে তার কোন চিকিৎসা প্রদান করেন নাই এখানকার চিকিৎসক। তাদের অবহেলার কারণে মোহাম্মদ মোল্লা মারা যান বলে অভিযোগ করেন। অবহেলার রোগীর মৃত্যু হওয়ায় রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে দায়িত্ব ইন্টার্ন চিকিৎসকের উপর চড়াও হয়। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোগীর স্বজনেরা অভিযোগ করে বলেন একজন ডায়রিয়া নতুন রোগীকে চিকিৎসা নিতে হলে প্রথমে জরুরী বিভাগে এরপর চিকিৎসা রিপোর্ট লেখার পর ভর্তি করেন। এরপর আরেকজন চিকিৎসককে দেখাতে যেতে হয় সেটা জরুরী বিভাগ থেকে অনেক দূর। ওখান থেকে পুনরায় চিকিসৎককে দেখানোর পর তিনি ঔষুধের ¯িøপ হাতে ধরে দেন। এরপর দোকান থেকে ঔষুধ কিনে চিকিৎসা নিতে নিতে অনেক ডায়রিয়া রোগীর মৃত্যুর ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।

বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে কেউ রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুষ্টিয়া মডেল থানার তদন্ত অফিসার আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থল থেকে ফোন আসে। এরপর তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। পরে আর ঘটনার বিষয়ে জানা সম্ভব হয়নি।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে মানসম্মত স্বাস্থ্যস...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা