ছবি: সংগৃহীত
খেলা

আইপিএল ২০২৬: মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ  বিসিসিআই

আমার বাঙলা ডেস্ক

আইপিএল ২০২৬ মৌসুমে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্ক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেকেআরকে প্রয়োজন হলে বিকল্প কোনো খেলোয়াড় নেওয়ার অনুমতিও দিয়েছে বিসিসিআই।

মোস্তাফিজকে গত ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ানো হয়েছিল, যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড। তবে নিলামের পর থেকেই বিষয়টি নিয়ে ভারতে রাজনৈতিক ও ধর্মীয় মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

ধর্মীয় ও রাজনৈতিক নেতারা দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি ক্রিকেটারের দলে থাকা ঝুঁকিপূর্ণ। ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য শাহরুখ খানের সমালোচনা করেছেন এবং পরিস্থিতি মানবিক নয় বলে মন্তব্য করেছেন। শিবসেনা নেতারা ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর প্রতিনিধিরাও একইভাবে মত দিয়েছেন।

অন্যদিকে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাথ বিসিসিআই ও আইসিসির কাছে নিলামের প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, “বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলের নিলামের পুলে কে অন্তর্ভুক্ত করেছিলেন?”। এই সমালোচনায় যুক্ত হয়েছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও, যিনি শাহরুখ খানকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

সব মিলিয়ে রাজনৈতিক চাপ, সমালোচনা ও কূটনৈতিক টানাপোড়েনের কারণে আইপিএল ২০২৬ এ মোস্তাফিজুর রহমানকে ছাড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা