খেলা

মোস্তাফিজের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ দল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানাল আইপিএলের ৩ জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। শনিবার ৩০ বছরে পা দিলেন ‘দ্য ফিজ’ নামে পরিচিত বাঁহাতি এই পেসার।

আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শুরু, এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২৫ সালে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।

তার ৩০তম জন্মদিনে চেন্নাই তাকে শুভেচ্ছা জানিয়েছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘বাংলার এক বাঘ, যার সাহস আবার সিংহের মতো। ফিজের জন্মদিন অসাধারণ কাটুক, এই শুভকামনা জানাচ্ছি।’

চলতি বছর দিল্লির হয়ে খেলেছেন তিনি। সে দলটাও শুভেচ্ছা জানিয়েছে মোস্তাফিজকে। লিখেছে, ‘৩০ বছর পূর্ণ করা ফিজকে আমরা শুভকামনা জানাচ্ছি।’

রাজস্থান রয়্যালসও লিখেছে, ‘তার সেই ফিজি ধীরগতির কাটারগুলোকে স্মরণ করছি। আমাদের পুরোনো বন্ধু মোস্তাফিজুর রহমানকে আমরা জন্মদিনের শুভকামনা জানাচ্ছি।’

আইপিএল ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত ৬০ ম্যাচে তার শিকার ৬৫ উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও মোস্তাফিজের অর্জন কম নয়। ১১৩ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৪২ উইকেট। এ তালিকায় তিনি পঞ্চম স্থানে আছেন। বাংলাদেশের সেরা সাকিব আল হাসানের উইকেট সংখ্যা ১৪৯, আর শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান ১৬৭ উইকেট নিয়ে।

সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন উইকেট নেন মোস্তাফিজ। সেই সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় পায়।

আইপিএলে বিদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র মোস্তাফিজই উদীয়মান খেলোয়াড়ের (ইমার্জিং প্লেয়ার) পুরস্কার জিতেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই তিনি জায়গা করে নেন বিশ্ব ক্রিকেটের আলোচনায়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা