ছবি: আমার বাঙলা
শিক্ষা

শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা আজও নির্ধারণ হয়নি: মিজানুর রহমান

ইমরোজ মাহমুদ রুদ্র, এনইউবি

পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করেছে উল্লেখ করে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে পারিনি।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) এক আলোচনা সভায় এ কথা বলেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একটি জাতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হলে প্রথমেই তার বুদ্ধিবৃত্তিক ভিত্তিকে ধ্বংস করতে হয়। পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবেই সেই কাজটি করেছিল। তবে জাতি হিসেবে আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হলো—আজও আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে পারিনি।

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলের স্মৃতিচারণ করে তিনি বলেন, সেই সময় খুন, গুম, রাহাজানি ও লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। কার্টুনিস্ট মুশতাককে কারাগারে হত্যা, আয়নাঘরে নির্যাতন এবং হাজার হাজার মায়ের বুক খালি হওয়ার মতো ঘটনাগুলো জাতির ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, প্রকৃত বুদ্ধিজীবীরা সবসময় নিঃস্বার্থ ও নিষ্ঠাবান হন। তারা জাতির লক্ষ্য নির্ধারণ করেন এবং জাতি গঠনে নিরলসভাবে কাজ করে যান। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে এমন কিছু ব্যক্তিকে দেখা যায়, যারা বুদ্ধিজীবী নাকি বুদ্ধিপ্রতিবন্ধী—তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

ইকোনমিকসের উদাহরণ টেনে তিনি বলেন, পৃথিবীতে সব কিছুরই একটি মূল্য আছে। অথচ বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী কোনো মূল্য ছাড়াই নিজেদের বিক্রি করে দেন। তিনি প্রকৃত বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন এবং একই সঙ্গে ভণ্ড বুদ্ধিজীবীদের প্রতি তীব্র সমালোচনা করেন।

শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও তিতিক্ষা থেকে শিক্ষা নিয়ে স্বার্থপরতা ও ভোগবিলাস থেকে মুক্ত থেকে জাতিকে এগিয়ে নিতে সবাইকে প্রকৃত বুদ্ধিজীবীর ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. মারুফ-উল-ইসলামের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার মো. কবীর উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রো-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. (লে. কর্নেল অব.) সর্দার মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রায়হান-উল-মাসুদ এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা