সারাদেশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা এডভোকেট আবুবক্কার সিদ্দিক, সমন্বয়ক নাজমুল হাসান রনি ও সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে পাকিস্তানি হানাদাররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা শুরু করে। ১০ থেকে ১৪ ডিসেম্বর তালিকা ধরে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা