ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবির বৈঠক

আমার বাঙলা ডেস্ক

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা উদ্বেগে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেবে কি না—সে বিষয়ে আলোচনা জোরদার হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্যমতে, এই পরিস্থিতিতে সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মতামতও নেওয়া হবে। ফেডারেল তথ্য প্রতিমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সরকার বিষয়টি সরাসরি তদারকি করছে এবং সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে বাংলাদেশের অবস্থানকে নীতিনির্ভর সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তে দ্বৈত মানদণ্ডের ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, রাজনৈতিক বিবেচনায় ক্রিকেট পরিচালিত হলে খেলাটির ক্ষতিই হয়।

নাকভি আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক সংস্থার চেয়ে নিজ দেশের সরকারের কাছেই বেশি দায়বদ্ধ। ফলে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে শেষ কথা বলবে পাকিস্তান সরকার।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দিয়েছিল। আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্তের পর থেকেই গুঞ্জন শুরু হয়—বাংলাদেশের বাদ পড়ার সিদ্ধান্ত বহাল থাকলে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের বিষয়টি বিবেচনা করতে পারে।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের সূচি রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা