ছবি: আমার বাঙলা
শিক্ষা

চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠিত

জে এম শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী পালিত হয়েছে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও নবীন বরণ অনুষ্ঠান।

মনোহরদী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রমে ইতোমধ্যে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু তাই নয়, নরসিংদী জেলা পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সর্বশেষ ঢাকা বিভাগীয় পর্যায়েও এ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম আরও উজ্জ্বল করেছে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও মনোহরদী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব এম এ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন সুলতানার উদ্যোগে এমন সুন্দর ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রধান শিক্ষকের উদ্দেশে বলেন, জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন কোনো কাকতালীয় বিষয় নয়। এটি আপনার দূরদৃষ্টি, নিষ্ঠা, পরিশ্রম ও নেতৃত্বের স্বীকৃতি। আপনার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ শুধু শিক্ষার আলো নয়, সংস্কৃতি ও মূল্যবোধেরও এক অনন্য বাতিঘর। আপনার সাফল্য আগামীর পথচলায় আরও অনেককে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস...

দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

নতুন কুঁড়ির প্রথম আসরের সমাপনী দিন আজ

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্ব পর্দা নামছে আজ। আর্...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা