ছবি: সংগৃহীত
খেলা

নেইমারের ওপর নিষেধাজ্ঞা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচেই নিজের ছন্দের ঝলক দেখিয়ে সান্তোসের হয়ে করেছেন জোড়া গোল। তবে দুর্দান্ত এই ফেরার পরই এসেছে দুঃসংবাদ—নিষেধাজ্ঞার মুখে পড়েছেন নেইমার।

ম্যাচের প্রথমার্ধে খুব বেশি আধিপত্য দেখাতে না পারলেও বিরতির ঠিক আগে সান্তোসকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ সমন্বয়ে দলের হয়ে প্রথম গোলটি করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায় তারা। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণে চাপ বাড়ায় সান্তোস।

ম্যাচের শেষ দিকে সুযোগ তৈরি করে স্বাগতিকরা। ৮৯তম মিনিটে ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। ফলে পেনাল্টি পায় সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ সমতায় ফেরান নেইমার।

তবে এই ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ কারণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই কার্ডের ফলে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ব্রাজিলিয়ান লিগের নিয়মানুসারে প্রতি তিনটি হলুদ কার্ডের জন্য একটি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। নেইমার এই নিয়ে ব্রাজিলিয়ান লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল ৬-এ। এর আগেও তিনি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। এবার তিনি একই কারণে আবারও নিষিদ্ধ হলেন। এর ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা