ছবি: সংগৃহিত
বিনোদন

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

বিনোদন ডেস্ক

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের প্রশংসিত চলচ্চিত্র ‘দেলুপি’। আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সিনেমাটির একটি বিশেষ উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সামাজিক মাধ্যমে বিষয়টি জানিয়ে সিনেমাটির পরিচালক তাওকীর ইসলাম জানান, প্রদর্শনীটির জন্য কোনো টিকিট লাগবে না এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকরা আসন গ্রহণের সুযোগ পাবেন। প্রদর্শনী শেষে থাকছে একটি উন্মুক্ত সংলাপ পর্ব। সংলাপের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান ও চলচ্চিত্রের রাজনৈতিক ভূমিকা’।

ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করে পরিচিতি পাওয়া তাওকীর ইসলামের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’। ২০২৪ সালে খুলনার দেলুটি ইউনিয়নের ভয়াবহ বন্যার পর সেখানকার বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের জীবনসংগ্রামের প্রেক্ষাপট থেকে চলচ্চিত্রটির গল্প তৈরি হয়। এতে দক্ষিণাঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় ও জাতীয় রাজনীতির ছায়া, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রান্তিক মানুষের টিকে থাকার লড়াই তুলে ধরা হয়েছে।

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে, যাদের বেশিরভাগই খুলনার স্থানীয় বাসিন্দা। বাস্তব লোকেশনে ধারণ করা ছবিটি গত বছরের ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণ হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মাম...

জনসচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা