ছবি: সংগৃহিত
বিনোদন

বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার রজনীকান্ত

অনলাইন ডেস্ক

জীবনটাই যেন রূপালি পর্দার এক চিত্রনাট্য। একসময় বেঙ্গালুরুর রাস্তায় বাসের টিকিট কেটে যাত্রী পৌঁছে দিতেন যিনি, আজ তিনিই কোটি ভক্তের ‘থালাইভা’। নিজের সেই সংগ্রাম, সাফল্য ও অজানা স্মৃতি এবার বইয়ের পাতায় তুলে ধরছেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনের নানা অধ্যায় নিয়ে নিজেই লিখছেন তার আত্মজীবনী। জানা গেছে, বইয়ে থাকবে তার শৈশব, পারিবারিক জীবন, বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন, চলচ্চিত্রে প্রবেশ এবং তারকাখ্যাতির পেছনের অজানা গল্প।

রজনীকান্তের কন্যা সৌন্দর্যা জানিয়েছেন, বইয়ের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সম্প্রতি উটিতে অবকাশযাপনের সময়ও তিনি লেখালেখিতে সময় দিয়েছেন। আত্মজীবনীটি তার জীবনসংগ্রাম ও সাফল্যের একটি দলিল হয়ে উঠবে বলে জানানো হয়েছে।

এই আত্মজীবনী নিয়ে একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনাও আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং প্রযোজনা সংস্থা বা নির্মাতার নামও চূড়ান্ত হয়নি।

তামিল, তেলুগু, হিন্দি ও কন্নড় চলচ্চিত্রে অবদানের জন্য রজনীকান্ত পেয়েছেন পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারের মতো সম্মাননা। তার আত্মজীবনীর খবরে ভক্তমহলে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।

সূত্র: গালফ নিউজ

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

শাপলা চত্বর হত্যাকাণ্ড ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে বিশেষ কর ছাড়

চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা