সংগৃহিত
বিনোদন

এবার অ্যাটলির পরিচালনায় সালমান-রজনীকান্ত

বিনোদন ডেস্ক: অ্যাটলি সঙ্গে সিনেমা করছেন সালমান খান, যেটি প্রযোজনা করবে সান পিকচার্স। এই একটি খবর প্রকাশ্যে নিয়ে এসেছে বলিউড ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা। এবার বলিউড হাঙ্গামাসহ জানাচ্ছে, অ্যাটলি ভারতীয় সিনেমার শীর্ষ দুই সুপারস্টার সালমান খান ও রজনীকান্তকে পর্দায় আনার পরিকল্পনা করছেন।

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, আগামী মাসে অ্যাটলি, রজনীকান্ত ও সালমান খানের বৈঠক হবে। সান পিকচার্সের সঙ্গে সুপারস্টার রজনীকান্তের পারিবারিক সম্পর্ক আছে। অন্যদিকে অ্যাটলি গত দুই বছর ধরে সালমান খানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি রজনীকান্ত ও সালমান খান পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

সূত্রটি আরও বলেছে, অ্যাটলি এক মাসের মধ্যে সালমান খানকে পুরো স্ক্রিপ্টটি শোনাবেন। তারপর এই জুটি শুটিংয়ের টাইমলাইন ঠিক করবেন। সিনেমাটি ২০২৫ সালের প্রথম দিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে। অ্যাটলি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম কাস্টিং দিয়ে এটিকে সর্ববৃহৎ প্যান ইন্ডিয়ান সিনেমা করে তোলার পরিকল্পনা করছেন।

গুঞ্জন আছে, নতুন সিনেমাটি অ্যাটলি একবার আল্লু অর্জুনের সঙ্গে নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু এক সূত্র পিঙ্কভিলাকে নিশ্চিত করেছে, সিনেমাটির আইডিয়া সালমান খান ও দক্ষিণের একজন শীর্ষ তারকার জন্য তৈরি করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা