সারাদেশ

রাজবাড়ীতে আব্দুর রউফ মুকুলের শোকসভা ও বিক্ষোভ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 

রাজবাড়ীতে পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ ও সকল রুপের সংশোধনবাদ ও সুবিধাবাদের বিরুদ্ধে মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার সংগ্রামের আপোসহীন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস কমরেড আব্দুর রউফ মুকুলের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির উদ্যোগে শোকসভা আয়োজন কমিটির এই সভার আয়োজন করে। সভার শুরুতে আমেরিকার সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলার মিলনায়তনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আন্তর্জাতিক সংগীত (ইন্টারন্যাশনাল) পরিবেশনার মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি ও শোকসভা আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক আনিছুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক যুক্তফ্রণ্টের সহসাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রহিমা জামাল। এতে আরও বক্তব্য দেন পাবনা জেলার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আহবায়ক রেজাউল ইসলাম মহিদুল, কুষ্টিয়া জেলার ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের যুগ্ম আহবায়ক পলান বিশ্বাস, জাতীয় রাজবাড়ী জেলা গণতান্ত্রিক যুক্তফ্রন্টেরর সভাপতি রবিউল আলম মিনু, জেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হান্নান মোল্লা চুন্নু, জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল প্রামানিক।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল। স্বাধীনতার ৫৪ বছর পর এসেও এই দেশের মানুষ তার স্বাধীনতা ভোগ করতে পারছে না। এই দেশের মানুষের মধ্যে বিশালাকৃতির বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই দেশে কৃষক শ্রমিক মেহনতী মানুষেরা আজও তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। সরকার আসে সরকার যায় কিন্তু খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। দীর্ঘ শাসনের পরে অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগের পতন হয়েছে। এর পর একটি অন্তবর্তীর সরকার এই দেশে এসেছিল। তারা আজ আমাদের দেশটাকে আমেরিকার কলোনী বানিয়ে গেছে। নির্বাচনের তিনদিন আগে দেশবিরোধী চুক্তি করে গেছে ইউনুস সরকার। কিন্তু এখন একটি নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। সংসদ অধিবেশন চলছে। সংসদে নানা ধরণের কথা হয় কিন্তু আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে তা নিয়ে কোন কথা হয় না। জাতীয় গণতান্ত্রিক যুক্তফ্রন্ট তার সামর্থ অনুযায়ী রাজপথে রয়েছে। কমরেড আব্দুর রউফ শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। আমরা তার অনুসারী। তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তার লড়াইকে আরও বেগমান করতে হবে। এজন্য আমাদের রাজপথে থাকতে হবে।
আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা