সারাদেশ

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

তারেক হাসান, বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন ভাড়াটিয়া মান্নান (৫০) তার স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে সিয়াম (৯) মেয়ে মিম (১১) ও প্রতিবেশী হযরত আলী (১০)। আহত ৫ জনের মধ্যে সুলতানা বেগম ও তার মেয়ে মিমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী আহতদের মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল র্বান ইউনিটে প্রেরণ করে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে যে কোন সময়ে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাঁনপুর এলাকার আক্তার হোসেন মিয়ার ভাড়াটিয়া রান্না ঘরের গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চাঁনপুর এলাকার আক্তার হোসেনের একতলা বাড়ির ভাড়াটিয়া বাসায় এলপিজি সিলিন্ডার গ্যাস লিকেজ হয়ে রান্না ঘরে গ্যাস ছড়িয়ে পরে। বৃহস্পতিবার সকালে উল্লেখিত বাড়ী ভাড়াটিয়া মান্নান মিয়ার স্ত্রী সুলতানা বেগম (৩৫) রান্নাঘরে দরজা জানালা না খুলে চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ অসাবধানতা বসত আগুন বাসার চারপাশে ছড়িয়ে পরলে এ ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর জখম হয়। পরে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউট ভর্তি করে।

এ রির্পোট লেখা পযর্ন্ত অগ্নিগদ্ধ মা ও মেয়ের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ছুটে আসে। তারা আসার পূর্বেই আগুনের ঝামেলা শেষ হয়ে যায়।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা