আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেসে একের পর এক ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গ বিধানসভার পর এবার লোকসভাতেও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রোববার রাত ও সোমবার দুপুরে দফায় দফায় বৈঠকের পর তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী সংসদ সদস্যদের সই করা চিঠি জমা পড়ল লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে।

সোমবার দুপুরে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সংসদ সদস্যরা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ শিবিরে যোগদানের সিদ্ধান্ত জানিয়ে স্পিকারের কাছে চিঠি জমা দেন।

অর্থাৎ, তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সংসদ সদস্যরা দল ছাড়ছেন না, কিন্তু দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যদের সমর্থন নিয়ে দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নিচ্ছেন তারা। আইনি কৌশল মেনে এই সংসদ সদস্যদরা এখনই তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না। বরং পশ্চিমবঙ্গ বিধানসভার মতো লোকসভার ভেতরে তৈরি করছেন সম্পূর্ণ আলাদা একটি গোষ্ঠী।

স্পিকারের স্বীকৃতি মিললে এবার লোকসভায় 'আসল তৃণমূল' হতে চলেছেন এই বিদ্রোহীরা। ফলে লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর থাকছেন না। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে দলের প্রতীক 'জোড়াফুল' মমতার হাতে থাকছে না। প্রতীকের দাবিদারও হতে চলেছেন বিদ্রোহীরা।

লোকসভায় ২৮ সদস্যের মধ্যে ২০ জনের সই করা চিঠি স্পিকারের কাছে জমা পড়েছে বলে জানা গেছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই চিঠি জমা দেওয়া হয়।

রোববার দিল্লিতে তৃণমূলের অন্তত ২০ জন 'বিদ্রোহী' সংসদ সদস্য গোপন বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অরূপ চক্রবর্তী, আবু তাহের খান, সুখেন্দু শেখর রায়, শর্মিলা সরকার, খলিলুর রহমান, জগদীশ বর্মা বসুনিয়া। সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন।

এরপর আজ সোমবার দুপুরে ৯, মতিলাল নেহরু মার্গে বিজেপি সংসদ সদস্য ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের এক ডজনেরও বেশি বিদ্রোহী সংসদ সদস্য বৈঠক করেন। সেখানেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই বৈঠকের ঘণ্টাখানেকের মধ্যেই লোকসভার স্পিকারের কাছে গিয়ে চিঠি জমা দেন কাকলি ঘোষ দস্তিদার।

চিঠিতে জানানো হয়েছে, এই ২০ সংসদ সদস্য তৃণমূলের সঙ্গে থাকতে চান না, এনডিএ-তে যোগ দিতে চান। অর্থাৎ, পরিষদীয় দলের মতোই নাটকীয়ভাবে লোকসভায় ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। বিদ্রোহীরা মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষ দস্তিদারকে চাইছেন।

সংসদ সদস্য শর্মিলা সরকার বলেন, 'মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা বৈঠক করেছি। আমরা কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জনের একটি ব্লক এনডিএ শরিক হচ্ছি। শতাব্দী রায় আমাদের ডেপুটি লিডার।'

বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সংসদ সদস্যদের এমন ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ইন্ডিয়া জোটে যোগ দিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অবস্থান করছেন।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

জুলাইয়ে শহিদ হৃদয়ের পরিবারে শুন্যতা  

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার আশঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা