ছবি: আমার বাঙলা
সারাদেশ

মুন্সীগঞ্জে ১০০০ পিস ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জেলা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণকে উল্লেখযোগ্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার বাসিন্দা মো. মুন খান (৩০)।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়ালীমান্দ্রা এলাকা থেকে মুন খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলার সব থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে এই অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে বিশেষ কর ছাড়

চলতি ২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু করেছে জাতীয়...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল সোমবার সকাল...

বার্লিন প্রাইডের কাছে গাড়ি হামলা, নিহত সন্দেহভাজন

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছাকাছি এলাকায় গাড়ি হামলার ঘটনায় এক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা