ছবি: আমার বাঙলা
শিক্ষা

বাগ হান্টে অংশ নিল সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের তিন শিক্ষার্থী

মোঃ আবু বকর সিদ্দিক

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাইবার নিরাপত্তা আয়োজন ‘দ্য বাগ হান্ট সিরিজ ২০২৬’-এ অংশ নিয়েছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের (SUPC) তিন সদস্য। বাস্তবভিত্তিক বাগ হান্টিং চ্যালেঞ্জ, বিশেষজ্ঞদের পরিচালিত প্রশিক্ষণ সেশন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের সুযোগ নিয়ে এই আয়োজনটি দেশের সাইবার নিরাপত্তা অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করে।

এই আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং ক্লাবের প্রতিনিধিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক এমডি মাহমিদুল হাসান, সাইবার সিকিউরিটি উইংয়ের নির্বাহী কাজী সাব্বির এবং নির্বাহী সদস্য এমডি আল রাকিবুল হাসান লিসান। অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি-গ্রেড ভলনারেবিলিটি ডিসকভারি পরিবেশে হাতে-কলমে কাজ করার সুযোগ পান।

বাগ হান্ট ২০২৬-এ অংশগ্রহণকারীরা প্রতিযোগিতামূলক বাউন্টিভিত্তিক চ্যালেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করার অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পান তারা। সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে SUPC-এর সদস্যরা পুরস্কার ও সনদও অর্জন করেন।

সাইবার নিরাপত্তা খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ‘দ্য বাগ হান্ট সিরিজ’ প্রতিবছরই তরুণদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

এই আয়োজনে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিভিত্তিক কার্যক্রম ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/আরআরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেনাপ্রধানের হাতে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় গাছের চারা...

উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত!

রাজধানীর উত্তরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী শাকিবুল ইসলাম শাকিব ও রবিউল ইসলাম...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধি নিয়ে বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

পাটওয়ারী: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে জয়পুরহাটে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা&rsq...

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা