ছবি: সংগৃহীত
খেলা

ফাইনাল নিশ্চিত, আবেগে স্ক্যালোনি: ‘কথা বলার ভাষা নেই’

ক্রীড়া ডেস্ক

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্ক্যালোনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের দেশ, আমাদের মানুষের জন্য এটি অসাধারণ এক আনন্দের মুহূর্ত। আগেও বলেছিলাম, এই দল আমাকে প্রতিনিয়ত বিস্মিত করে।’

স্ক্যালোনির মতে, সেমিফাইনালে পিছিয়ে পড়েও যেভাবে আর্জেন্টিনা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে, সেটিই দলের সবচেয়ে বড় সাফল্য। তিনি জয়ের পুরো কৃতিত্বই দিয়েছেন খেলোয়াড়দের।

আর্জেন্টিনা কোচ বলেন, ‘খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস হারায়নি। তারা লড়ে গেছে, নিজেদের সেরাটা দিয়েছে। এই জয় পুরো দলের কঠোর পরিশ্রম ও মানসিক দৃঢ়তার ফল।’

অন্যদিকে, ইংল্যান্ডের বিদায়ের পর দেশটির সাবেক ফুটবলারদের সমালোচনার মুখে পড়েছেন কোচ টমাস টুখেল। তাদের দাবি, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল, দেরিতে পরিবর্তন এবং আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে না পারাই শেষ পর্যন্ত ইংল্যান্ডের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এবার সামনে বিশ্বকাপের ফাইনাল। আগামী রোববার (১৯ জুলাই) রাতে স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। স্ক্যালোনি জানিয়েছেন, লক্ষ্য একটাই—শিরোপা ধরে রাখা। তবে ফল যাই হোক, খেলোয়াড়দের আত্মনিবেদন ইতোমধ্যেই তাকে গর্বিত করেছে।

২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ের পর স্ক্যালোনির সামনে এখন আরও একটি ইতিহাস গড়ার সুযোগ। তার বিশ্বাস, দেশের জার্সি গায়ে খেলোয়াড়দের নিবেদনই আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা