ছবি: সংগৃহীত
খেলা

গোল্ডেন বুটের লড়াই: মেসি না এমবাপে?

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের শেষ লগ্নে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। শিরোপার দৌড়ের পাশাপাশি ব্যক্তিগত এই পুরস্কার নিয়েও চলছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে। দুজনেরই গোল ৮টি করে। তবে গোল সমান থাকলেও শেষ পর্যন্ত কার হাতে উঠবে গোল্ডেন বুট—সেই প্রশ্নই এখন ফুটবলপ্রেমীদের আলোচনায়।

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পথে। ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন, ফলে শিরোপার স্বপ্ন শেষ হয়েছে এমবাপেদের। তবে গোল্ডেন বুট জয়ের আশা এখনও বেঁচে আছে ফ্রান্স অধিনায়কের। কারণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স, যেখানে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে এমবাপের।

অন্যদিকে, মেসির সামনে রয়েছে অন্তত আরও একটি ম্যাচ—সেমিফাইনাল। আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে, তাহলে তিনি আরও দুটি ম্যাচ খেলবেন। আর সেমিফাইনালে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ থাকবে। ফলে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ মেসিরও বেশি।

তবে প্রশ্ন হলো, দুজনই যদি আর কোনো গোল না করেন, কিংবা শেষ পর্যন্ত সমান সংখ্যক গোল নিয়ে টুর্নামেন্ট শেষ করেন, তাহলে গোল্ডেন বুট জিতবেন কে?

সেক্ষেত্রে পুরস্কারটি যৌথভাবে দেওয়া হবে না। ফিফার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, গোল সমান হলে প্রথমে বিবেচনা করা হবে অ্যাসিস্টের সংখ্যা। যে খেলোয়াড় বেশি অ্যাসিস্ট করবেন, তিনিই জিতবেন গোল্ডেন বুট। বর্তমান হিসেবে মেসির দুটি অ্যাসিস্টের বিপরীতে এমবাপের অ্যাসিস্ট তিনটি, ফলে এই সূচকে এগিয়ে আছেন ফরাসি তারকা।


পরের মানদণ্ড খেলার সময়। যিনি সবচেয়ে কম সময় খেলেছেন, তিনিই জিতবেন এই পুরস্কার। তারপরও যদি সমতা থাকে, সেক্ষেত্রে ওপেন প্লে থেকে সর্বোচ্চ গোল বিবেচনা করা হবে। মানে পেনাল্টি বহির্ভূত গোল। এই ক্যাটাগরিতে মেসি ভালো অবস্থানে। তিনি দুটি পেনাল্টি নিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ (অস্ট্রিয়া ও মিশর) কিপার দুটোই সেভ করেছেন। এমবাপে দুটি পেনাল্টি নিয়ে একটি গোল করেছেন, প্যারাগুয়ের বিপক্ষে।

আর্জেন্টাইন ও ফরাসি তারকার পাশাপাশি গোল্ডেন বুটের দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। দুজনেই ছয়টি করে গোল করেছেন। তাদের পরে আছেন উসমান দেম্বেলে (ফ্রান্স) ও মিকেল ওয়ারসাবাল (স্পেন)। দুজনেই পাঁচটি করে গোল করেছেন, তাদের হাতেও রয়েছে একটি করে ম্যাচ। আর্লিং হালান্ড সাত গোল করে দুই নম্বরে থাকলেও তার দল নরওয়ে বাদ পড়ার কারণে গোল্ডেন বুট জয়ের কোনো সুযোগ নেই।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন ম...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপালে বন্যায় নিহত ৯০৩, নিখোঁজ ৪২০০

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সোমবার সকালে নেপাল পুলিশ জান...

দেশে ফের কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়েছে...

বিএনপির সিন্ডিকেট ফের সক্রিয়: আসিফ মাহমুদ

সরকারি দল বিএনপির ‘সিন্ডিকেট’ আবারও সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছে...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা