বিনোদন

ধর্ষণ মামলায় পিএস আটক, যা বললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য। রোববার হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়ার পর টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ঘটনা নিয়ে শ্রাবন্তীর বক্তব্য জানতে আগ্রহ প্রকাশ করেন অনেকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, ২০২৪ সাল থেকে অর্ঘ্য ‘ট্যালেন্টওয়ালা’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে তার ইভেন্ট ও দৈনন্দিন সূচি দেখাশোনার দায়িত্বে ছিলেন।

শ্রাবন্তী বলেন, সম্প্রতি অর্ঘ্যের বিরুদ্ধে একটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য জানতে পেরেছেন, যা তাকে অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলেও জানান অভিনেত্রী। পাশাপাশি ভবিষ্যতে ওই ব্যক্তির সঙ্গে আর যুক্ত থাকতে চান না এবং বিষয়টি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন।

এদিকে অর্ঘ্যের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে বলে জানা গেছে। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার অর্ঘ্য যে সংস্থায় কাজ করতেন, সেখানে ভুক্তভোগীও কাজ করতেন। গত ১২ এপ্রিল অর্ঘ্যর বাড়িতে কোনো একটি কাজে যায় ওই নারী। সেখানেই তাকে ধর্ষণ করে অর্ঘ্য। পরে ১২ জুন ভুক্তভোগী নারী চ্যাটার্জিহাট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগীর অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। পরে রোববার (১২ জুলাই) অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য মামলা হয়েছে। সোমবার (১৩ জুলাই) হাওড়া আদালতে তোলা হয়েছিল তাকে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা