ছবি: সংগৃহীত
বিনোদন

মাতৃত্ব নিয়ে গুঞ্জন, কিয়ারাকে ঘিরে যা জানা যাচ্ছে

বিনোদন ডেস্ক

প্রথম সন্তানের পর ফের মা হওয়ার গুঞ্জনে আলোচনায় বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা দাবির পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জল্পনা—আবারও কি মাতৃত্বের স্বাদ নিতে চলেছেন এই অভিনেত্রী?

তবে কিয়ারার দ্বিতীয়বার মা হওয়ার খবরের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনো পাওয়া যায়নি। অভিনেত্রী, তার পরিবার কিংবা জনসংযোগ দলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে ২০২৫ সালের জুলাই মাসেই কিয়ারা আদভানির কোল আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান— সারায়াহ। খুব স্বাভাবিকভাবেই বর্তমানে কিয়ারা তার প্রসবপরবর্তী দিনগুলো উপভোগ করছেন এবং মাতৃত্বের এক নতুন সফরের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন। একই সঙ্গে নিজের ক্যারিয়ার ও ফিটনেসেও মন দিয়েছেন তিনি। কিন্তু এর মাঝেই কোনো তথ্যপ্রমাণ ছাড়াই কিছু অনুরাগী দ্বিতীয় সন্তান আসার মনগড়া তথ্য ছড়াতে শুরু করেছেন।

বলিউড তারকাদের ক্ষেত্রে এমন ভুয়া প্রেগন্যান্সির গুজব ছড়ানো নতুন কিছু নয়। তবে এ মুহূর্তে কিয়ারা কিংবা স্বামী সিদ্ধার্থ মালহোত্রা— কারও তরফ থেকেই নতুন কোনো সুখবরের ঘোষণা আসেনি। তাই আপাতত এ খবরকে স্রেফ ‘গুজব’ বলেই উড়িয়ে দিচ্ছেন বিনোদন দুনিয়ার বোদ্ধারা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা