সংগৃহিত
বিনোদন

নতুন প্রেমে শ্রাবন্তী

বিনোদন ডেস্ক: টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে বহুবার প্রেম এসেছে। তিনি একাধিকবার বিয়েও করেছেন। কিন্তু সেসবের কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি।

তাই বলে অভিনেত্রীর জীবন থেমে থাকেনি। শ্রাবন্তী চলেছেন নিজের মতো করেই। ফের আরও একবার সেই সম্পর্কের গুঞ্জনেই সংবাদের শিরোনাম হলেন তিনি।

শোনা যাচ্ছে, নির্মাতা শুভ্রজিৎ মিত্রের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। নির্মাতার ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী। যেই ছবিতে যুক্ত হওয়ার সুবাদেই তাদের মধ্যে মেলামেশা বেড়েছে। আর সেটা গড়িয়েছে প্রেমের সম্পর্কে।

কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিনের দাবি, সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস শ্রাবন্তী ও শুভ্রজিৎ। শিগগিরই নাকি সোশ্যাল মিডিয়ায় নিজেদের ‘সিঙ্গেল’ স্ট্যাটাসকে ‘কমিটেড’-এ রূপান্তর করবেন। যদিও তারা দুজনেই বিষয়টি নিয়ে আপাতত নীরব ভূমিকায় রয়েছেন।

এর আগে প্রতিবেশী ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপও ঘুরতে গিয়েছিলেন এই জুটি। কিন্তু বছর ঘুরতেই আলাদা হয়ে যান দু’জন। সবশেষ অভিরূপকে দেখা গেছে অন্য এক তরুণীর সঙ্গে। এরপরই শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের প্রেমের খবর শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে তিনটি বিয়ে করেছেন শ্রাবন্তী। কিন্তু কোনো সংসারই টেকেনি। বর্তমানে নিজের একমাত্র পুত্রকে নিয়েই থাকছেন এই অভিনেত্রী।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা