ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ডায়াবেটিস থাকলে ক্যানসারের আশঙ্কা কেন বাড়তে পারে?

নিজস্ব প্রতিবেদক

ডায়াবেটিসকে অনেকেই শুধু রক্তে শর্করার সমস্যা হিসেবে দেখেন। তবে দীর্ঘদিন এই রোগ নিয়ন্ত্রণে না থাকলে শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে, যার মধ্যে কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে চিকিৎসা গবেষণায়। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সুস্থ জীবনযাপনের জন্য নয়, দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্যও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে ভারতের এইচসিজি ক্যানসার হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডা. সঞ্চয়ন মণ্ডল জানান, ডায়াবেটিস ও ক্যানসারের মধ্যে সম্পর্কের অন্যতম কারণ হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই অবস্থায় শরীর ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দিতে পারে না, ফলে রক্তে দীর্ঘ সময় ধরে ইনসুলিনের মাত্রা বেশি থাকে। ইনসুলিন কোষের বৃদ্ধি ও বিভাজনে ভূমিকা রাখে। এর সঙ্গে স্থূলতা ও দীর্ঘস্থায়ী প্রদাহ যুক্ত হলে শরীরে অস্বাভাবিক কোষ বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসের সঙ্গে লিভার, অগ্ন্যাশয় ও জরায়ুর ক্যানসারের সম্পর্ক সবচেয়ে বেশি। এছাড়া ক্যানসার রোগীদের ওপর করা বিশ্লেষণে দেখা গেছে, আগে থেকে ডায়াবেটিস থাকলে দীর্ঘমেয়াদে মৃত্যুঝুঁকি প্রায় ৪১ শতাংশ পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ক্যানসারের চিকিৎসাও জটিল হয়ে উঠতে পারে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে, অস্ত্রোপচারের ক্ষত শুকাতে বেশি সময় লাগে এবং কেমোথেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন হাত-পায়ে ঝিনঝিনি বা অসাড়তা, আরও তীব্র হতে পারে।

ডায়াবেটিসের ওষুধ মেটফরমিনের সম্ভাব্য ক্যানসার প্রতিরোধী ভূমিকা নিয়েও গবেষণা চলছে। তবে এর কার্যকারিতা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যানসার প্রতিরোধের উদ্দেশ্যে এই ওষুধ গ্রহণ করা উচিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত রক্তের শর্করা ও এইচবএ১সি পরীক্ষা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, শরীরচর্চা এবং বয়স অনুযায়ী ক্যানসার স্ক্রিনিং গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ শুধু সুগার কমানোর বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সুস্থ জীবন নিশ্চিত করার অন্যতম উপায়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

যে শর্তে ইরানের নৌ অবরোধ তুলবে যুক্তরাষ্ট্র

ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হয়েছে। শিগ...

অনুমোদন পেল বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা

করোনাভাইরাসের টিকার পর এবার ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু প্রতিরোধেও mRNA প্রযুক্তির ট...

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা