ছবি: আমার বাঙলা
সারাদেশ

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

নীলফামারী প্রতিনিধি

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার ব্যানারে।


বৃহস্পতিবার দুপুরে(৯জুলাই) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ে শাখা ডাকঘরের কর্মচারীরা অংশ নেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সভাপতি জিকরুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক জামিল আহমেদ।
এতে প্রধান অতিথি ছিলেন হয়েছে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি হোসাইন মো. সেলিম রেজা।

বক্তব্য দেন ডিমলা উপজেলার শাখা পোস্ট মাস্টার রেজাউল করিম, সৈয়দপুরের শাখা পোস্ট মাস্টার হাবিবুর রহমান, সদর উপজেলার শাখা পোস্ট মাস্টার আনিসুল হক শাহ ও শাখা পোস্ট মাস্টার সৈয়দ ফারুক।
মানববন্ধনে হোসাইন মো. সেলিম রেজা বলেন, তিনগুণ বেতন ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি এখন আমাদের মুল দাবী। অবিলম্বে সরকার বাহাদুর সারাদেশের ডাক কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবী মেনে নিয়ে বৈষম্য দুর করবে।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক জামিল আহমেদ বলেন, শাখা ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা চার হাজার থেকে শুরু করে প্রায় ছয় হাজার টাকা পেয়ে থাকে। যা বর্তমান সময়ের সাথে কোনভাবে যায়না।

বলেন, আমরা অসহায় হয়ে পড়েছি। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথ ভাবে পালন করলেও আমরা অবহেলিত হয়ে আছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে দুই দফা দাবী বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মেট্রোরেলের কমলাপুর অংশ নিয়ে অনিশ্চয়তা

রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ প্রক...

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ, ফিফা সভাপতির বিরুদ্ধেও মামলা করতে থানায় যুবক

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিয...

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ,

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও...

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা