ছবি: সংগৃহীত
খেলা

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে সিকান্দার রাজার নেতৃত্বাধীন দল জায়গা করে নিয়েছিল সুপার এইটে। বিশ্বকাপের চার মাস পর আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছে রোডেশিয়ানরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

বিশ্বকাপের দল থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। গ্রায়েম ক্রেমার, ব্রেন্ডন টেইলর ও টনি মুনিয়ঙ্গার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি, টপঅর্ডার ব্যাটার মিল্টন শুম্বা ও বেন কারান। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পাওয়া টেইলরের বদলি হিসেবে দলে যোগ দেওয়া বেন কারান এবারও স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন।

অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাই থাকছেন দলের অধিনায়ক। বিশ্বকাপের প্রথম পর্বে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া এবং অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশের বিপক্ষে সিরিজে মাঠে নামবে জিম্বাবুয়ে।

২০ বছর বয়সী নিয়ামহুরি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। একমাত্র টেস্টে ৬ উইকেট নেওয়ার পর প্রথম ওয়ানডেতে ২ উইকেটের পাশাপাশি ৫১ বলে ৩৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ফলে টি-টোয়েন্টি সিরিজেও তাকে বাজিয়ে দেখতে চায় জিম্বাবুয়ে।

অন্যদিকে, ২০২২ সালের পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ফিরেছেন মিল্টন শুম্বা। চলতি বছর জিম্বাবুয়ের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৮ ম্যাচে ২২৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচগুলো যথাক্রমে মাঠে আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি ও মিল্টন শুম্বা।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

ঢাকায় পুলিশের অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জ...

চুনতীতে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর উদ্বোধন

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে যুগশ্রেষ্ঠ...

ঈশ্বরদীতে হত্যাচেষ্টার ৬ দিন পর সেচ্ছাসেবকদল নেতার থানায় মামলা দায়ের

হত্যাচেষ্টার ছয় দিন পর স্বশরীরে থানায় উপস্থিত হয়ে সুষ্ঠু বিচার চেয়ে এজাহার দা...

নরসিংদীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা...

ফায়ার সার্ভিস-ARAB-এর যৌথ অভিযান

দুর্যোগকালীন সময়ে দেশব্যাপী বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু রেখে ফায়ার সার্ভিসের...

পিরোজপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকায় এক কুয়েতপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা