ছবি: নৌ বাহিনীর সৌজন্যে
সারাদেশ
সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল চট্টগ্রামের মিউজিয়াম

যথাযোগ্য মর্যাদায় নৌ অঞ্চলসমূহে বিজয় দিবস উদ্‌যাপন

চট্টগ্রাম ব্যুরো:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সব নৌ অঞ্চলে মহান বিজয় দিবস–২০২৫ উদ্‌যাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়া খুলনা নৌ অঞ্চলের কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিতে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন।

এ বছর ৫৪তম বিজয় দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনের লক্ষ্যে ১০ হাজার ফুট উচ্চতা থেকে ৫৪ জন দক্ষ প্যারা জাম্পার জাতীয় পতাকা বহন করে প্যারা জাম্প করেন। একই সঙ্গে জাতীয় প্যারেড স্কয়ারে মনোজ্ঞ ফ্লাই পাস্ট প্রদর্শিত হয়। নৌবাহিনীর প্যারা ট্রুপার ও পাইলটরা সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে এসব আয়োজনে অংশ নিয়ে সফলভাবে নিজেদের সক্ষমতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্যান্য বাহিনীর সঙ্গে নৌবাহিনীর অর্কেস্ট্রা দল বাদ্য পরিবেশনা করে। পাশাপাশি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ও খুলনার শহীদ হাদিস পার্কে নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দল মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের মুগ্ধ করে এবং তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর একাধিক জাহাজ সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এর মধ্যে ঢাকা সদর ঘাঁটিতে বিএনডিবি গাংচিল, নারায়ণগঞ্জ নেভাল বার্থে বানৌজা শহীদ ফরিদ, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র জয়, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অদম্য এবং পটুয়াখালী পায়রা বন্দর জেটিতে বানৌজা কুশিয়ারা দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

এ ছাড়া চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়ামও দিনব্যাপী জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন এবং বাদ্য পরিবেশনা উপভোগ করে দর্শনার্থীরা সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা