ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সারাদেশ

মহান বিজয় দিবসে কোস্ট গার্ডের দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত

চট্টগ্রাম ব্যুরো:

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। জাহাজ দুটি হলো ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ ও ‘বিসিজিএস তাজউদ্দীন’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ দিনটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিবছর পালন করা হয়।

এর ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন দুটি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জাহাজ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনের মাধ্যমে তাঁরা কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন কার্যক্রম এবং সমুদ্র নিরাপত্তা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

জাহাজে দায়িত্বপ্রাপ্ত কোস্ট গার্ড সদস্যরা দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরান দুর্বল হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের কারণে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্র...

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা