ছবি: সংগৃহিত
লাইফস্টাইল

বর্ষায় রোগ প্রতিরোধে ৫ ফল

লাইফস্টাইল ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে বর্ষা খাদ্যবাহিত রোগ এবং ঋতুজনিত সংক্রমণের জন্যও পরিচিত। তাই নিজেদের সুরক্ষিত রাখতে খাদ্যাভ্যাসের দিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। এমন কিছু খাবার রয়েছে যা এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ঋতুজনিত সংক্রমণ থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করতে পারে।

বর্ষাকালে আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সেইসঙ্গে ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টাটকা খাবার খাওয়ার পাশাপাশি, মৌসুমি ফলও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু ফল সম্পর্কে-

আপেল

আপেলে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন, একটি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতেও সহায়তা করে। নিয়মিত আপেল খেলে তা আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে, একথা তো ছোটবেলা থেকে শুনেই এসেছেন!

পেঁপে

সবচেয়ে সহজলভ্য ফলের তালিকা করলে পেঁপে শুরুর দিকেই থাকবে। ভিটামিন এ এবং সি-এর পাশাপাশি পাচক এনজাইম প্যাপেইনে ভরপুর পেঁপে অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতার একটি অপরিহার্য অংশ। নিয়মিত পেঁপে খেলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করবে।

জাম

উচ্চ পরিমাণে ভিটামিন সি, আয়রন এবং অ্যান্থোসায়ানিন থাকায় জামে প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে। তাই এই সময় জাম খেতে পারেন।

ডালিম

ডালিমে থাকা উচ্চ মাত্রার পলিফেনল এবং ভিটামিন সি অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়ক। বর্ষায় খাবারের তালিকায় ডালিম যোগ করে নিতে পারেন। এতে সুস্থ থাকা সহজ হবে।

নাশপাতি

নাশপাতিতে উচ্চ মাত্রায় ডায়েটারি ফাইবার এবং পানি থাকে, যা ভিটামিন সি-এর সাথে হজমে সাহায্য করে। তাই আপনার খাবারের তালিকায় রাখতে পারেন সুস্বাদু ও পুষ্টিকর এই ফল। এতে আরও অনেক উপকার মিলবে।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই দশক পর আবার কলকাতায় তসলিমা নাসরিন

প্রায় দুই দশক পর আবারও ভারতের কলকাতায় গেছেন বাংলাদ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

আজ ১ আগস্ট বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস। বিশ্বজুড়ে ফুসফুস ক্যানসার সম্পর্কে সাধ...

ঢাকাতে আজ  বন্ধ যেসব মার্কেট

ঢাকাতে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ঝড়বৃষ্টির শঙ্কা ৭ অঞ্চলে

দেশের সাতটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা