ছবি: সংগৃহীত
বিনোদন

অভিনেতা জীবনের মূল্য নিয়ে সালমান

বিনোদন ডেস্ক

বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। তার সিনেমা, ব্যক্তিগত জীবন কিংবা প্রেম—সবকিছুই প্রায়ই শিরোনাম হয়। এবার প্রযোজক ও শিল্পপতি শৈলেন্দ্র সিং প্রকাশ্যে এনেছেন সালমানের জীবনের বহু বছরের পুরোনো এক চমকপ্রদ স্মৃতি।

ঘটনাটি সেই সময়ের, যখন মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রতি সোমবার নিয়মিত বসত আড্ডার আসর। শৈলেন্দ্র সিংও ছিলেন সেই আড্ডার নিয়মিত অতিথি। সেখানেই তিনি কাছ থেকে দেখেছিলেন সালমান খানের একটি অদ্ভুত অভ্যাস।

শৈলেন্দ্রর দাবি, খাওয়ার সময় ডাইনিং টেবিলের সামনে থাকা আয়নার মুখোমুখি বসতে পছন্দ করতেন সালমান। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে খাবার খাওয়ার পাশাপাশি মাঝেমধ্যে সেই প্রতিবিম্বের সঙ্গেই কথা বলতেন তিনি।

তবে সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল এক সোমবারের আড্ডায়। শৈলেন্দ্র জানান, সালমান তখন নিশ্চিন্তে বসে বিরিয়ানি খাচ্ছিলেন। এমন সময় গ্লাভস পরা এবং চিকিৎসা সরঞ্জাম হাতে এক ব্যক্তি ঘরে প্রবেশ করেন। সালমান খাওয়া চালিয়ে যাওয়ার মধ্যেই ওই ব্যক্তি একটি সুচ বের করে তার মাথার স্ক্যাল্পে প্রয়োগ করতে শুরু করেন।

ঘটনায় খানিক তাজ্জব বনে যান শৈলেন্দ্র। আয়নার দিকে তাকিয়ে সালমনাকে ইশারায় জিজ্ঞেস করেন, আসলে কী ঘটছে? জবাবে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ও অনায়াসে সালমান বলেছিলেন, ‘অভিনেতা হওয়ার মূল্য তো দিতেই হবে ভাই।’

ইনজেকশনের ব্যথার তোয়াক্কা না করে সালমান ঠিক একইভাবে আরাম করে বিরিয়ানি খাওয়া চালিয়ে যান। শৈলেন্দ্র পরে জানতে পারেন, সালমান মূলত ‘প্লেটলেট-রিচ প্লাজমা’ বা ‘পিআরপি’ চিকিৎসা নিচ্ছিলেন। এটি এমন একটি আধুনিক পদ্ধতি, যেখানে নিজের রক্তরস বা প্লাজমা ব্যবহার করে মাথার চুল গজাতে সাহায্য করা হয়।

শৈলেন্দ্রর কথায়, ‘তখন আমি জানতাম না এটা কী চিকিৎসা। তবে আজকাল হৃতিক থেকে শুরু করে প্রায় সবাই এটা করায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুল পাতলা হতে শুরু করলে এমন চিকিৎসা নিতেই হয়।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ...

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

লাইফস্টাইল
বিনোদন
খেলা