ছবি: সংগৃহিত
বাণিজ্য

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।প্রায় দুই বছর পর কেন্দ্রীয় ব্যাংক রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১০ শতাংশ থেকে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে।

একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেটও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট আগের মতোই ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভা (২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা) গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক পর্যালোচনা করা হয়।

পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

নতুন সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আদালতে আটকাল ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম প্রকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের পূর্ব পাশে ৪...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

মুক্তিযুদ্ধ দলীয় যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যু...

পুলিশি অভিযানে ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২...

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

কাজলের তারুণ্য ধরে রাখার রহস্য কী?

৫২ বছর বয়সেও বলিউড অভিনেত্রী কাজলের প্রাণবন্ত উপস্থিতি ও সৌন্দর্য ভক্তদের মুগ...

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক ম...

ধেয়ে আসছে নিম্নচাপ, হানা দিতে পারে বজ্রঝড়

চলতি আগস্টে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা