ডিএমপির বিশেষ অভিযানে জব্দকৃত ধারালো অস্ত্র ও গ্রেপ্তার তিনজন। ছবি: সংগৃহীত
জাতীয়

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মতিঝিল বিভাগের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ডিএমপির দাবি, রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কার তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে।

পুলিশ জানায়, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের পরিকল্পনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোডে অভিযান পরিচালিত হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিকসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম।

এ সময় রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) এবং মো. রাজন (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

চট্টগ্রামে ৮৫৯০ প্যাকেট চোরাই বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভি...

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে...

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

খুলনা শহরে দুর্বৃত্তের গুলিতে একাধিক মামলার আসামি ইসমাইল (৩২) নামে এক যুবক নি...

নতুন ভিডিওতে আলোচনায় উরফি

ভারতের অভিনেত্রী ও ইন্টারনেট ব্যক্তিত্ব উরফি জাভেদ আবারও সামাজিক যোগাযোগমাধ্য...

সুস্থ ও সতেজ থাকতে সকালে এই অভ্যাসগুলো  চর্চা করুন

ব্যস্ত জীবনযাপন, দীর্ঘ সময় বসে কাজ করা এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে কম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা