ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনের বরাতে জানা গেছে, মার্কিন এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, বুধবার (২৯ জুলাই) তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি যুক্ত করা হয়। ভ্যান্সের সঙ্গে আলোচনায় তিনি জানান, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে অবস্থান করছে।

এর মধ্যেই চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটি বার্তা পৌঁছে দেওয়া।

সৌদি আরব এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াদ একাধিকবার ট্রাম্পের ইরান-নীতি প্রভাবিত করতে সক্ষম হয়েছে।

যুবরাজ মোহাম্মদের ভাই এবং ঘনিষ্ঠ আস্থাভাজন প্রিন্স খালিদের গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল। তবে ইরাকে হামলার কারণে তিনি সেই সফর পিছিয়ে দেন।

গত মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়।

সেন্টকম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত এবং মিলিশিয়াদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়।

পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করে যে তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং জানায়, এটি সেন্টকমের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা