ছবি: কোস্ট গার্ডের সৌজন্যে
সারাদেশ
কোস্ট গার্ডের বিশেষ অভিযান

সেন্টমার্টিনে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রাম ব্যুরো:

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।

সোমবার (১২ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন, কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন সুমন আল মুকিত।

গোপন সংবাদের ভিত্তিতে গত১১ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিনের পশ্চিমপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকার তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও নগদ ১ হাজার ৬০০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্যায় ৫৮ মৃত্যু, বিপাকে ১২ লাখ মানুষ

দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃ...

বেনজীর-হাদীকে ফিরিয়ে আনতে সরকারের পরিকল্পনা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলা...

চেক ডিজঅনার মামলা: জামিনে সালমান এফ রহমান

চেক ডিজঅনারের এক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও ব...

বন্যার পানি নামছে, ফুটে উঠছে ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির চিহ্ন

কক্সবাজারে গত টানা আটদিনের ভয়াবহ বন্যার পানি অবশেষে নামা শুরু করেছে। গত মঙ্গল...

বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা