ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড একটি দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।

সম্প্রতি ক্রু স্বল্পতা ও অনভিজ্ঞতার কারণে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এবং ‘এমভি কর্নফুলী এক্সপ্রেস’ পর্যটকবাহী জাহাজ চরে আটকে পড়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ২৭ ডিসেম্বর ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনাও সংঘটিত হয়। এসব ঘটনায় পর্যটকদের জান-মালের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ে এবং এর নেতিবাচক প্রভাব দেশের পর্যটন খাতের ওপর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত সাড়ে ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার, জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ-এর সমন্বয়ে কক্সবাজারের নোনিয়াছড়া সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটকবাহী জাহাজসমূহে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জাহাজসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও, যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং জাহাজের নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তা পরিধান নিশ্চিত করার পাশাপাশি জাহাজের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন জাহাজসমূহের ক্যাপ্টেন/মাস্টার ও ক্রুদের অসংগতি পরিলক্ষিত হলে তা সুরাহা করতে প্রচলিত বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্ট গার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা