ছবি: সংগৃহীত
সারাদেশ

থার্টি ফার্স্ট নাইট ঘিরে ছয় নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো:

ইংরেজি নববর্ষ উপলক্ষে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, থার্টি ফার্স্ট নাইটে অনুমতি ছাড়া কোনোভাবেই সর্বসাধারণের ব্যবহৃত স্থান, সড়ক, উন্মুক্ত এলাকা কিংবা ভবনের ছাদে অনুষ্ঠান, সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। একই সঙ্গে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র পরিবেশন, ডিজে পার্টি, র‌্যালি কিংবা শোভাযাত্রাও নিষিদ্ধ থাকবে।

এছাড়া থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো কিংবা ফানুস ওড়ানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর সব মদের বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়সীমায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের অস্ত্র—দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি এবং বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ থাকবে। ওই সময় বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ড, নারীদের প্রতি যে কোনো ধরনের হয়রানি বা ইভটিজিংসহ সব ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে নগর পুলিশ।

নগরবাসীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করেছে সিএমপি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা