ছবি: সংগৃহীত
সারাদেশ

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো:

চন্দনাইশে গরম পানির ডেকচিতে পড়ে দগ্ধ হয়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ মুস্তাকিম। গত ২৭ ডিসেম্বর সকালে উপজেলার বরমা ইউনিয়নের চর বরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে মুস্তাকিমের বাড়িতে রান্নার প্রস্তুতির সময় একটি ডেকচিতে গরম পানি রাখা ছিল। বাড়ির পাশেই খেলছিল শিশু মুস্তাকিম। একপর্যায়ে অসাবধানতাবশত সে গরম পানির ডেকচিতে পড়ে গুরুতর দগ্ধ হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।

নিহত মুস্তাকিম চর বরমা এলাকার মোহাম্মদ মনির খাঁনের ছেলে। স্থানীয় গণমাধ্যমকর্মী ওমর ফারুক জানান, পরদিন ২৮ ডিসেম্বর সকালে স্থানীয় জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা