ছবি: প্রতিনিধি
সারাদেশ

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় তাঁতিদলের তিন নেতা আহত

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় উপজেলা তাঁতিদলের তিনজন সক্রিয় সদস্য আহত হয়েছেন। রোববার বিকেলে পেকুয়া সালাহউদ্দিন ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলা তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম এবং তাঁদের সঙ্গে থাকা আরেকজন সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমেদের মনোনয়ন ফরম জমা দিতে পেকুয়া থেকে চকরিয়ায় যান। মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে তাঁদের গাড়িবহরের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আইয়ুবের বাম বুকের হাড় ভেঙেছে। তাঁকে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্য দুই আহতকে পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা তাঁতিদলের আহ্বায়ক জয়নাল আবেদীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এ ছাড়া পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা