ছবি: সংগৃহীত
সারাদেশ

চকরিয়ায় ডিম বিক্রেতা পাথর ছুঁড়ে কাঁচ ভাঙলেন ট্রেনের

চট্টগ্রাম ব্যুরো:

চকরিয়ার সাহারবিল রেলস্টেশনে সৈকত এক্সপ্রেস ট্রেনের খাবারের কোচে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কোচটির জানালার কাঁচ ভেঙে গেছে। এ ঘটনায় কোচে দায়িত্ব পালনরত সফিকুল ইসলাম নামের একজন এটেনডেন্ট সামান্য আহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রেলস্টেশন সূত্র জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়েই চকরিয়া স্টেশনে পৌঁছায়। এ সময় এক ভাসমান ডিম বিক্রেতা ট্রেনের ভেতরে ডিম বিক্রি করছিলেন। খাবারের কোচে ঢুকতে চাইলে এক যাত্রী তাঁকে বাধা দেন। এ নিয়ে ওই যাত্রী ও ডিম বিক্রেতার মধ্যে বাক্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে ট্রেনের অন্য যাত্রীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। পরে ডিম বিক্রেতা ট্রেন থেকে নেমে যান। তবে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে দেওয়ার সময় তিনি ক্ষুব্ধ হয়ে খাবারের কোচ লক্ষ্য করে পাথর ছুড়ে মারেন। পাথরটি জানালার কাঁচে আঘাত করলে কাঁচ ভেঙে যায় এবং এতে কোচের এটেনডেন্ট সফিকুল ইসলাম আহত হন।

চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, ঘটনার পর স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পাথর নিক্ষেপকারী ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম মনসুর আলম। তিনি চকরিয়ার সাহারবিল এলাকার আব্দুল জব্বার সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, বিষয়টি রেল প্রশাসন ও রেল পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা