ছবি: সংগৃহীত
সারাদেশ

শিকল টানায় হঠাৎ থামল ট্রেন, কালুরঘাট সেতুতে চরম দুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো:

কালুরঘাট সেতুতে জরুরি চেইন টানার ঘটনায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে থেমে যাওয়ায় সেতুর দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এক ঘণ্টারও বেশি সময় ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যায়।

জান আলীহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন জানান, পর্যটক এক্সপ্রেস সেতু পার হওয়ার সময় কোনো এক যাত্রী ভুলবশত জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি সেতুর ওপরই থেমে যায়। পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রায় ২০ মিনিট পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

ট্রেনটি সেতুর ওপর দাঁড়িয়ে পড়ায় দুই পাশেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে মোটরসাইকেল, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহনের চালকরা চরম দুর্ভোগে পড়েন।

ভোগান্তির শিকার মোটরসাইকেল চালক মিজানুর রহমান বলেন, ‘হঠাৎ দেখি ট্রেনটা সিনেমার দৃশ্যের মতো সেতুর মাঝখানে দাঁড়িয়ে গেছে। কে চেইন টেনেছে, কিছুই বোঝা যাচ্ছিল না। দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।’

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘো...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে...

বক্স অফিসে ইমরান হাশমির নতুন ইতিহাস

বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে বলিউড অভিনেতা ইমরান হাশমির নতুন সিনেমা &lsqu...

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী ন...

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চলে আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘা...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা