'আন্ধার'-এ নজরকাড়া তুষি
বিনোদন

'আন্ধার'-এ ফিরছেন তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা

বিনোদন ডেস্ক

বাংলাদেশের চলচ্চিত্রে ভৌতিক ঘরানার সিনেমায় নতুন মাত্রা যোগ করতে আসছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যেই শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নির্মাতা নিজেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের মনিটর স্ক্রিনের একটি স্ক্রিনশট পোস্ট করেন রায়হান রাফী। ছবিটিতে দেখা গেছে অভিনেত্রী নাজিফা তুষিকে। নির্মাতা জানিয়েছেন, এটি কোনো অফিসিয়াল পোস্টার বা স্টিল ছবি নয়, বরং শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটি মুহূর্ত।

ছবিটির ক্যাপশনে রাফী লেখেন, “আন্ধার ফার্স্ট লিক! শুটিংয়ের সময় মনিটর থেকে নেওয়া একটা স্ক্রিনশট। কোনো অফিশিয়াল স্টিল নয়, কোনো পোস্টারও নয়। জাস্ট একটা মুহূর্ত।”

নাজিফা তুষির প্রশংসা করে নির্মাতা আরও বলেন, এই একটি ফ্রেমেই বোঝা যাচ্ছে ‘আন্ধার’-এ তাকে কতটা ভিন্নভাবে দেখা যাবে। এর আগে দর্শকরা তুষিকে বিভিন্ন চরিত্রে দেখেছেন, তবে এই সিনেমায় তার উপস্থিতি হবে আরও আকর্ষণীয় ও ভিন্নধর্মী।

এর আগে মজার ছলে এক পোস্টে রায়হান রাফী লিখেছিলেন, “আপনারা অফিশিয়াল প্রমোশন করেন। আমি কাল থেকে অফিশিয়ালি আনঅফিসিয়াল ফার্স্ট লিক দেওয়া শুরু করছি।” এরপরই নাজিফা তুষির সেই লুক প্রকাশ করেন তিনি।

ভৌতিক ও কসমিক থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প তৈরি হয়েছে দীর্ঘদিনের গবেষণার ভিত্তিতে। ভূত ও রহস্য নিয়ে কাজের অভিজ্ঞতা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘ভৌতিস্ট’ পরিচালনার অভিজ্ঞতা থেকে শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন সিনেমাটির মূল গল্প তৈরি করেছেন। পরে গল্পের চিত্রনাট্য নির্মাণে যুক্ত হন আদনান আদিব খান।

‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী।

এছাড়া এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে দুই তরুণ অভিনয়শিল্পী ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির। ভৌতিক ঘরানার এই বড় আয়োজনের সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আমার বাঙলা/ হুমায়রা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা