খেলা

এবার আইএল টি-টোয়েন্টিতেও মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এবার তাঁকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএল টি-টোয়েন্টির দল দুবাই ক্যাপিটালস বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে।

বুধবার (১৩ আগস্ট) তাঁকে দলে নেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় দুবাই ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ইংল্যান্ডের লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেওয়া হয়েছে। আইএল টি-
টোয়েন্টির নিলামের যদিও এখনো অনেকটা সময় বাকি। আগামী ৩০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের নিলাম। এর আগেই মোস্তাফিজকে দলে নেওয়ার খবর দিল দুবাই।

আগামী ২ ডিসেম্বর শুরু হবে আইএল টি-টোয়েন্টির এবারের আসর, ফাইনাল হবে আগামী বছরের ৪ জানুয়ারি। একই সময়ে হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)।

এর আগে তিনটি ভিন্ন দেশের লিগে খেললেও কখনো আইএল টি-টোয়েন্টিতে খেলেননি মোস্তাফিজ। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা সিক্সার্স ও পাকিস্তান সুপর লিগে মোস্তাফিজ খেলেছেন লাহোর কালান্দার্সে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধ মোস্তাফিজের। ২৮৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৪৫ রান দিয়ে ৩৬২ উইকেট নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে ১৩৯ উইকেট।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

কোস্ট গার্ডের হাতে হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০)...

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেক...

দলের সাথে দেশে ফেরেননি মেসি

২০২২ বিশ্বকাপ শেষে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা