ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ না দিতে ইউরোপীয় দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান।
মঙ্গলবার (৩ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরোপীয় দেশগুলোকে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের অভিযানে অংশ না নিতে সতর্ক করে বলেছে, ‘এটি যুদ্ধের শামিল হবে’।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে এই ধরনের যেকোনো পদক্ষেপ আগ্রাসীদের সাথে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের শামিল হবে।’
এর আগে ইউরোপের প্রভাবশালী তিন দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য—রোববার (১ মার্চ) এক যৌথ বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে তারা প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নিতে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরান এ অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে নির্বিচারে এবং অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তারাও এ হামলার শিকার হয়েছে।
আমারবাঙলা/এসএবি