ছবি: সংগৃহীত
জাতীয়

ঈদযাত্রায় নির্দিষ্ট ভাড়া বাস্তবায়ন করতেই হবে: সেতুমন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

ঈদযাত্রা সহজ ও আরামদায়ক করতে এবার সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রবিউল আলম বলেন, ঈদের সড়কে কোনো ধরনের পার্কিং ও দোকান থাকবে না। এছাড়া বাড়তি ভাড়া আদায়ের জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। মালিক ও শ্রমিক সমিতির নেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা কথা দিয়েছেন কোনো বাড়তি ভাড়া আদায় হবে না। আমরা নির্ধারিত ভাড়ায় মানুষের চলাচল নিশ্চিত করতে চাই, এটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

তবে মালিক সমিতির পক্ষ থেকে কিছুটা ছাড় চাওয়া হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি বলেছি যে এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে। যে ভাড়া আছে, সেটা অঙ্গীকার না শুধু, বাস্তবায়ন করা হবে। তবে তারা একটা দাবি করেছে, যে ঈদযাত্রায় বাসটা যখন খালি আসে তখন যেন সেতুর টোলটা ফ্রি করে দেয়া হয়। বাকিটা তারা অঙ্গীকার করেছে যে, ভাড়া বাড়াবে না, যাত্রীসেবার মানও ঠিক রাখবে। যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সঙ্গে সেল করবে। এসব বিষয়ে আমাদের মনিটরিং আছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।’

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা