ছবি: সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে সবজি ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার সবজি ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২মার্চ) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। যুবকের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতন করে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখনো পর্যন্ত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকার একটি সবজি ক্ষেতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে নিহত যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। উক্ত যুবককে পিটিয়ে হত্যার পর লাশ সবজি ক্ষেতে ফেলে যায়। গত ১৫ দিন ধরে উক্ত যুবক ওই এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে বলে জানায় স্থানীয়রা। তবে যুবকের নাম-পরিচয় জানা যায়নি। পরিকল্পিতভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটি খোঁজা হচ্ছে। পাশাপাশি মরদেহের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজের আহ্বান

জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্ব...

হামের প্রকোপে প্রাণ গেল ৪ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হা...

দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছেন বলে জান...

ইইউ বাজারে রফতানিতে বাংলাদেশের সর্বোচ্চ পতন

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন...

আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে থাইল্যান্ডে আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও স্ক্যাম সেন্টার কম্পাউন্ডবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা