ছবি: সংগৃহীত
খেলা

ফাইনালের আগে স্পেন কোচের শঙ্কা

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল সামনে। তবে ম্যাচের চাপ নয়, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে অন্য একটি বিষয়—প্রেস কনফারেন্স শেষে হেলিকপ্টারে করে টিম হোটেলে ফিরতে হবে।

সাবেক শিষ্য লিওনেল স্কালোনির দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ের আগে বেশ নির্ভার ছিলেন স্পেন কোচ। সংবাদ সম্মেলনে রসিকতার ছলেই নিজের ‘একমাত্র ভয়’-এর কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে জানান, ফাইনালের বিশালতা তাকে বিচলিত করছে না; বরং এমন একটি ম্যাচের অংশ হতে পারাটাকেই সৌভাগ্য মনে করছেন।

হাসতে হাসতে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমার একটু ভয় লাগছে। কারণ আমাদের হেলিকপ্টারে করে ফিরতে হবে। আমরা যেভাবে এসেছি, প্রেস কনফারেন্স শেষ হলেই সেভাবেই ফিরে যাব। সত্যি বলতে, এটিই আমাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে।’

এরপরই তিনি স্পষ্ট করে দেন, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল নিয়ে তার কোনো অতিরিক্ত চাপ নেই। স্পেন কোচের ভাষায়, ‘এ ছাড়া আর কোনো দুশ্চিন্তা নেই। আমি পুরোপুরি শান্ত আছি। এমন একটি পরিস্থিতিতে থাকতে পারাটাই আমাদের জন্য সৌভাগ্যের।’

দে লা ফুয়েন্তের অধীনে ইউরোপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা তাড়া করবে তারা। টানা দ্বিতীয় শিরোপার মিশনে থাকা দলের মুখোমুখি হবে। রানার্সআপদের কেউ মনে রাখে না-পুরোনো সেই কথা মনে করিয়ে দিতে নড়েচড়ে বসলেন কোচ। শান্ত কণ্ঠে জানালেন, ট্রফির জন্য লড়াইয়ের অবস্থানে থাকাকেই সৌভাগ্য মনে করছেন তিনি।

দে লা ফুয়েন্তে বললেন, ‘আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের মতো একটি অবস্থানে থাকা, ফাইনালে পৌঁছানো। আমি প্রতি বছর বিশ্বকাপ ফাইনালে উঠে হেরে গেলেও খুশি হতাম। কিন্তু ফাইনালে পৌঁছানো এবং শিরোপার জন্য লড়াই করার সুযোগ পাওয়াটাই আসল কথা।’

তিনি বলে গেলেন, ‘আমরা আমাদের শক্তি ও গুণাবলিকে কাজে লাগিয়ে সেই মুহূর্তটি উপভোগ করতে যাচ্ছি, পাশাপাশি আমাদের প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখব, যারা সত্যিই একটি দুর্দান্ত দল।’

মনস্তাত্ত্বিকের চেয়ে কৌশলগত লড়াই বেশি হবে মনে করেন তিনি। তার মতে আর্জেন্টিনা ও স্পেনের কৌশল ও চেতনা এক। স্পেন কোচ বললেন, ‘এখানে দুটি শীর্ষস্তরের দল রয়েছে। অনেক মিল থাকা দুটি চমৎকার দল—তাদের খেলার ধরন এবং খেলোয়াড়দের প্রতিভার দিক থেকে। তাই আমার মনে হয় এটি একটি দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে।’

তিনি বলে গেলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের কৌশলের দিক থেকে আর্জেন্টিনা এবং স্পেন—উভয় দলই এমন একটি ম্যাচ খেলতে মাঠে নামছে যেখানে মেধা, প্রতিভা ও ভালো ফুটবল অন্য যেকোনো বিষয়ের ওপর জয়ী হবে।’

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা