ছবি: সংগৃহীত
বিনোদন

বাংলা ছবি নিয়ে কাজলের ভাবনা

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল নব্বইয়ের দশক থেকে দর্শকদের মুগ্ধ করে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে এখনো তার জনপ্রিয়তা অটুট। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডটকমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

কাজলের শিকড় বাংলায় হলেও বাংলা ভাষায় তার সাবলীলতা নেই। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তাকে প্রশ্ন করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। উত্তরে অকপটে কাজল জানান, ‘না’। তবে সুযোগ ও সময়ের সমন্বয় হলে বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছার কথাও জানান তিনি।

কাজলের মা তনুজা ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও ছিল তার দাপট। মায়ের মতো বড় অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘এখনো চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’

কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষ্য, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’

প্রসঙ্গত, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা