ছবি: সংগৃহীত
বিনোদন

হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে’ গানেই মন দিতে চান: সালমা

আমার বাঙলা ডেস্ক

ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নীরবে শেষ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের অবসান ঘটেছে—এ তথ্য সম্প্রতি নিজেই নিশ্চিত করেছেন শিল্পী।

২০১৮ সালে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিয়ে হয়। প্রায় সাত বছর একসঙ্গে থাকার পর গত ২৯ নভেম্বর দুজনের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে জানান সালমা। এ বিষয়ে খুব বেশি কথা বলতে অনিচ্ছুক তিনি। সংক্ষেপে শুধু বলেন,
হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না।”

বিচ্ছেদের পর সামনে কী ভাবছেন এমন প্রশ্নে সালমার উত্তর ছিল স্পষ্ট। তিনি জানান, এখন ব্যক্তিগত বিষয় নয়, তাঁর একমাত্র মনোযোগ গান।

এই মুহূর্তে শুধু ভালো গান করতে চাই। নিজেকে কাজে ব্যস্ত রাখতে চাই, বলেছেন তিনি।

অন্যদিকে, সানাউল্লাহ নূর সাগরও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে জানান, পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং চিন্তা-ভাবনার ভিন্নতার কারণেই তাঁদের এই সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, সম্মান ও সৌহার্দ্য বজায় রেখেই সম্পর্কের ইতি টানা হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতিবাচক আলোচনা না করার অনুরোধ জানান সবার প্রতি।

উল্লেখ্য, সংগীতাঙ্গনে সালমার পথচলা শুরু হয় ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে বিজয়ের মাধ্যমে। এরপর দীর্ঘদিন ধরেই নিয়মিত গান করে শ্রোতাদের মাঝে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।

এর আগেও তাঁর ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে শিবলী সাদিকের সঙ্গে তাঁর বিয়ে হলেও সেই সংসারের সমাপ্তি ঘটে ২০১৬ সালে।

জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়েও গানকে সঙ্গী করেই সামনে এগোতে চান সালমা এমনটাই স্পষ্ট তাঁর বর্তমান অবস্থান থেকে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে ফিরিয়ে দেন

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জি...

নতুন গানে সাবিনা ইয়াসমিন

বয়স ৭১ বার্ধক্যজনিত কারণে নানা অসুখের সঙ্গে লড়তে হয়েছে, হচ্ছে, তবু গানটাই যে...

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৫

দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩...

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে স্থানীয় সরকারমন্ত্রী ও বিএ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা