সারাদেশ

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ শামীম হাসানকে উপজেলা কমিটির সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারন সম্পাদক এবং মেহেদী হাসান পৌর কমিটির সভাপতি ও আব্দুল বারী হীরাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে।

‎জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ‎অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা ও পৌর কমিটি গঠন করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে উপজেলা ও পৌর আংশিক কমিটি প্রকাশ করা হয়। এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা, পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে রাতের আঁধারে যুবককে কুপিয়ে টাকা লুট ‎

নেত্রকোনার মদনে এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে আহত করে মোবাইল সেট ও লক্ষাধিক ট...

মনোহরদীতে মোবাইল কোর্ট, যুবকের জেল

ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল পরিচালনা করে ইয়াবা সেবনের...

সেলাইয়ের সুতোয় হাজারো নতুন জীবন গেঁথেছেন নাসিমা

তিনি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের নাসিমা খানম। তাঁর প্রতিষ্ঠিত মাদাই...

রোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী

সম্প্রতি ঢাকায় মিরপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখ...

এলডিসি উত্তরণ সফল করতে এখনই কার্যকর উদ্যোগের আহ্বান তথ্যমন্ত্রীর

এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের জন্য সম্ভাব্য তিন বছরের বর্ধিত সময়কে দ...

চাহিদা বাড়ায় লোডশেডিং বেড়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

তীব্র তাপপ্রবাহ, বিশ্বকাপ ফুটবল খেলা এবং কৃষিতে চাহিদা বাড়ার কারণেই সাম্প্রতি...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মদনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“তারুণ্যের অংশগ্রহণ, পল্লী উন্নয়নের সমাধান”—এই প্রতিপাদ্যকে...

মদনে ছাত্র দলের কমিটি গঠন ‎

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা